নেত্রকোনায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা

সারাবাংলা

বিএনপির চেয়ারপার্সন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও নেক হায়াত কামনায় নেত্রকোনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

2025-12-03T14:19:03+00:00
2025-12-03T14:19:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নেত্রকোনায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ২:১৯ পিএম   (ভিজিট : ১২৫)
X

বিএনপির চেয়ারপার্সন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও নেক হায়াত কামনায় নেত্রকোনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আছর জেলা যুবদলের উদ্যোগে শহরের চকপাড়ায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ উদ্দিন খান বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা যেভাবে উঠানামা করছে, আমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি দ্রুত সুস্থ্য হয়ে উঠেন এবং দেশের এই ক্রান্তিলগ্নে দেশের হাল ধরতে পারেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতির আশা-আকাঙ্খার প্রতীক। তাঁর সুস্থতা গণতন্ত্র পুনরুদ্ধারের  আন্দোলনকে আরো শক্তিশালী করবে। 

দোয়া মাহফিলে অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা বিএনপির মেয়র নমিণি মো. আব্দুল্লাহ আল মামুন খান রনি, জেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী মো. রফিকুল ইসলাম, যুবদল নেতা সৈয়দ মোস্তাফিজুর রহমান, মীর ইসতিয়াক আহমেদ মিঠু, ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইনসান, পৌর যুবদল নেতা সৈয়দ ইসতিয়াজ অন্তর প্রমুখ।  






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy