টুঙ্গিপাড়ায় টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি

টুংগীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো অর্ধদিবস কর্মবিরতি পালিত

2025-12-03T14:52:19+00:00
2025-12-03T14:52:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টুঙ্গিপাড়ায় টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি
টুংগীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ২:৫২ পিএম   (ভিজিট : ৪৯)
X

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো অর্ধদিবস কর্মবিরতি পালিত হয়েছে, এতে চরম দুর্ভোগে পড়েছেন চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা।

কর্মবিরতি পালন করেন ৩ ডিসেম্বর সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত। এর আগে ৩০ নভেম্বর ২ ঘন্টা কর্মবিরতি পালন করেন।

নবুখালী থেকে আসা বৃদ্ধ কাকলি বলেন, আমি সকাল ৭টা থেকে বসে আছি ওষুধ পাচ্ছি না খুব অসুস্থ লাগছে।

টুঙ্গিপাড়ার বর্ণি এলাকা থেকে আসা রমেশা বেগম বলেন, প্যাথলজিতে পরীক্ষা করতে এসে দুই ঘণ্টা অপেক্ষা করছি, ঘরে ছোট সন্তান রেখে এসেছি।

চিতলমারীর কলাতলা ইউনিয়ন থেকে আসা বৃদ্ধ আব্দুল আজিজ বলেন, ভোরে উঠে এসেছি এখন পর্যন্ত সেবা পাইনি খুব অসুস্থ লাগছে। 

টুঙ্গিপাড়া ১০০ সজ্জা বিশিষ্ট হসপিটালে পার্শ্ববর্তী আরও দুই থেকে ৩টি উপজেলার রোগীরা এখান থেকে চিকিৎসা নেন। যারা দূরদূরান্ত থেকে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে সেবা নেওয়ার জন্য।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানভীর আহমেদ দৈনিক বাংলাদেশ বুলেটিন কে জানান, সাময়িক সময়ের জন্য রোগীদের ভোগান্তিতে পড়াতে হচ্ছে, আমি আশা করি টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট যারা আছেন তারা অর্ধ দিবস কর্মবিরতির পরে রোগীদেরকে অতিরিক্ত সময় দিয়ে সেবা দেবেন।

এ সময়ে উপস্থিত ছিলেন, ফার্মাসিস্ট মোঃ জাহিদুল ইসলাম, মোঃ জামিউল ইসলাম, গোবিন্দনাথ সরকার মেডিকেল টেকনোলজিস্ট, ভোলানাথ মন্ডল (ল্যাব), রতন বোস (ডেন্টাল), নেসার উদ্দিন আইএইচটি (ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি) টুঙ্গিপাড়ার ছাত্রছাত্রীগণ।

কর্মবিরতিতে অংশগ্রহণকারীরা বলেন, আমরা চিকিৎসা ব্যবস্থার মূল সহায়ক। ডাক্তারদের পাশে থেকে রোগ নির্ণয় ও চিকিৎসা নিশ্চিত করতে আমাদের অবদান গুরুত্বপূর্ণ। সরকার আমাদের দশম গ্রেডের দাবি মানা না পর্যন্ত কর্মসূচি চলবে।চিকিৎসাসেবার গুরুত্বপূর্ণ একাংশ বন্ধ থাকায় রোগীদের ভোগান্তি চরমে উঠেছে। দাবি না মানলে আগামীকাল কর্মবিরতির সময়সীমা আরও বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy