ভোজ্যতেলের দাম বাড়ানোর আইনগত ভিত্তি নেই: বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম হুট করে লিটার প্রতি ৯ টাকা বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছেন,

2025-12-03T14:58:29+00:00
2025-12-03T15:04:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভোজ্যতেলের দাম বাড়ানোর আইনগত ভিত্তি নেই: বাণিজ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ২:৫৮ পিএম  আপডেট: ০৩.১২.২০২৫ ৩:০৪ পিএম  (ভিজিট : ৬১)
X

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম হুট করে লিটার প্রতি ৯ টাকা বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছেন, তার কোনও আইনগত ভিত্তি নেই এবং এ বিষয়ে সরকারের কোনও সম্মতি নেই। 

বুধবার (৩ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, তেলের দাম বাড়াতে ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে কোনো সম্মতি নেয়নি, আমাদের সঙ্গে তাদের কোনও কথা হয়নি। সব কোম্পানি একত্রিত হয়ে দাম বাড়িয়েছে।

এর প্রেক্ষিতে সরকার আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেছে এবং বৈঠকের পর পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করা হবে।

শেখ বশিরউদ্দীন আরও বলেন, গতকাল ক্রয় কমিটিতে পঞ্চাশ লাখ লিটার সয়াবিন তেল ও এক কোটি লিটার রাইসব্রান তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। যদি আমরা দরপত্রের মাধ্যমে সস্তায় তেল কিনতে পারি, তাহলে বাজারে দাম বাড়ানোর কোনও যৌক্তিক কারণ নেই।

কোম্পানিগুলোর ওপর সরকারের নিয়ন্ত্রণ নেই কি না জানতে চাইলে তিনি জানান, নিয়ন্ত্রণ আছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে ব্যবসায়ীরা কিভাবে দাম বাড়িয়েছে, সে বিষয়ে ব্যবসায়ীদের জিজ্ঞাসা করা হচ্ছে। এর আগেও তারা দাম বাড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু আমরা সম্মতি না দেওয়ায় পারিনি। আইন লঙ্ঘন থাকলে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আশা প্রকাশ করেন, শীঘ্রই বিষয়টি নিয়ন্ত্রণে আনা হবে এবং বাজারে দাম স্থিতিশীল করা সম্ভব হবে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy