বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় লালপুরের সেনা সার্জেন্ট নিহত

নাটোর প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ড্রাম ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর সার্জেন্ট মামুনুর রশীদ (৩৯) নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে

2025-12-03T15:12:09+00:00
2025-12-03T15:12:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় লালপুরের সেনা সার্জেন্ট নিহত
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৩:১২ পিএম   (ভিজিট : ৭৩)
X

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ড্রাম ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর সার্জেন্ট মামুনুর রশীদ (৩৯) নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বনপাড়া-লালপুর সড়কের বাহিমালি ফার্ম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মামুনুর রশীদ লালপুর উপজেলার বড়ময়না গ্রামের আব্দুল মজিদ মণ্ডলের ছেলে। তিনি চট্টগ্রাম সেনানিবাসে সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, ছুটি শেষে বুধবার কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে অটোরিকশাযোগে বনপাড়ার দিকে রওনা হন। পথিমধ্যে বাহিমালি এলাকায় পৌঁছালে একটি ড্রাম ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুমন চন্দ্র দাস বলেন, নিহত মামুনুর রশীদ সেনা সদস্য হওয়ায় সংশ্লিষ্ট সামরিক কর্মকর্তারা ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করেছেন। বুধবার রাজশাহী সেনানিবাসে রাষ্ট্রীয় সম্মাননা প্রদর্শনের পর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy