প্রবাসীদের মোবাইল আনা ও ব্যবহার নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশে ছুটি কাটাতে আসা প্রবাসীরা এখন থেকে ৬০ দিন পর্যন্ত রেজিস্ট্রেশন ছাড়াই স্মার্টফোন ব্যবহার করতে পারবেন। বুধবার (৩

2025-12-03T15:46:39+00:00
2025-12-03T15:46:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রবাসীদের মোবাইল আনা ও ব্যবহার নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৩:৪৬ পিএম   (ভিজিট : ৫৯)
X

দেশে ছুটি কাটাতে আসা প্রবাসীরা এখন থেকে ৬০ দিন পর্যন্ত রেজিস্ট্রেশন ছাড়াই স্মার্টফোন ব্যবহার করতে পারবেন। বুধবার (৩ ডিসেম্বর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

গত ১ ডিসেম্বর সচিবালয়ে এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও বিটিআরসির যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএমইটি রেজিস্ট্রেশন কার্ডধারী প্রবাসীরা দেশে তিনটি ফোন আনতে পারবেন নিজের ব্যবহারের ফোনসহ অতিরিক্ত দুটি। চতুর্থ ফোনে ট্যাক্স প্রযোজ্য হবে। যাদের বিএমইটি কার্ড নেই তারা নিজের ফোনের বাইরে একটি অতিরিক্ত ফোন ট্যাক্স ছাড়াই আনতে পারবেন। এ ক্ষেত্রে বৈধ ক্রয়-রসিদ সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে চোরাচালান চক্রের অপচেষ্টায় প্রবাসীরা বিভ্রান্ত না হন।

সভায় স্মার্টফোনের বৈধ আমদানি শুল্ক উল্লেখযোগ্য হারে কমানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। বর্তমানে ৬১ শতাংশ শুল্ক থাকা সত্ত্বেও সরকার তা কমানোর উদ্যোগ নিয়েছে। শুল্ক কমালে বৈধ ফোনের দাম কমবে এবং দেশের ১৩-১৪টি কারখানায় উৎপাদিত ডিভাইসেও শুল্ক সমন্বয় করতে হবে নাহলে বিদেশি বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হতে পারে।

এ ছাড়া দেশে বিদেশি পুরোনো ফোনের ডাম্পিং বন্ধে অভিযান চলবে। বিমানবন্দর ও স্থলবন্দরে বিশেষ নজরদারি বাড়ানো হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিজের নামে নিবন্ধিত সিম ব্যবহার ও সাইবার অপরাধ সম্পর্কে সতর্ক থাকা জরুরি। প্রস্তাবিত টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫-এ আইএমইআই ও ইকেওয়াইসি ডেটা সুরক্ষা আরও নিশ্চিত করা হচ্ছে।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy