বাঁশখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

দুর্নীতি প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টি ও সততা-নিষ্ঠাবোধ জোরদারের লক্ষ্যে চট্টগ্রামের বাঁশখালীতে ৯ সদস্য বিশিষ্ট দুর্নীতি প্রতিরোধ কমিটি অনুমোদন দেওয়া

2025-12-03T16:07:59+00:00
2025-12-03T16:07:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাঁশখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৪:০৭ পিএম   (ভিজিট : ১৪০)
 নবগঠিত কমিটির সভাপতি সাহাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক ব্যবসায়ী লায়ন নাছিমুল আহসান চৌধুরী জুয়েল।
X

নবগঠিত কমিটির সভাপতি সাহাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক ব্যবসায়ী লায়ন নাছিমুল আহসান চৌধুরী জুয়েল।

দুর্নীতি প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টি ও সততা-নিষ্ঠাবোধ জোরদারের লক্ষ্যে চট্টগ্রামের বাঁশখালীতে ৯ সদস্য বিশিষ্ট দুর্নীতি প্রতিরোধ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে কমিটিতে মোহাম্মদ সাহাব উদ্দিন চৌধুরীকে সভাপতি ও নাছিমুল আহসান চৌধুরী জুয়েলকে সাধারণ সম্পাদক করা হয়। 

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) পরিচালক রিজিয়া খাতুনের স্বাক্ষরে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা বাবু অসিত সেন, মাহমুদুল ইসলাম, সদস্য পদে সুপর্ণা শর্মিলা জান্নাত, ইঞ্জিনিয়ার ইফতেখার আহমদ, মায়মুর রশিদ, সাজ্জাদ হোসাইন, আবু নোমান। 

নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন চৌধুরী বলেন, 'অতীতেও সততার সাথে এ দায়িত্ব পালন করেছি। এখন নতুন কমিটির লক্ষ্য ও উদ্দেশ্য হলো আমাদের সমাজের বিভিন্ন স্তরের মানুষকে দুর্নীতির নেতিবাচক দিক ও ভয়াবহতা সম্পর্কে সচেতন করা। আমরা সেই লক্ষ্যে নিয়ে কাজ করবো যাতে দেশের মানুষ দুর্নীতি করতে নিরুৎসাহিত হয়।'

স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ প্রস্তাব মোতাবেক এবং দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ১৭ (ছ) ধারায় নির্ধারিত কার্যাবলী সম্পাদনের জন্য ধারা ১৭ এর বিধান অনুযায়ী প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে মনোনীত ব্যক্তিবর্গের সমন্বয়ে বাঁশখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আগামী ৩ বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy