প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৪:১১ পিএম (ভিজিট : ১৮৫)

X
'স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশাসন গঠন করতে চাই। আমার দপ্তর সবার জন্য উন্মুক্ত থাকবে। আমার কাছে আসতে কারো মাধ্যম লাগবে না। কোন দল নয় প্রতিটি সেবা গ্রহীতা আমার কাছে গুরুত্বপূর্ণ'- এমনটাই জানিয়েছেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে এ কথা বলেন।
এসময় তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিক সহযোগিতা অবশ্যই প্রয়োজন। সাংবাদিকরা সমাজের অসংগতি তুলে ধরলে প্রশাসনের কাজ করতে সুবিধা হয়। তাই তিনি উপজেলার সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
আলোচনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে উপস্থিত সাংবাদিকবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম নাজমুস ছালেহীন আহম্মেদ, তারাকান্দা প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান মিলন, সহ-সভাপতি দৈনিক যায়যায়দিন উপজেলা প্রতিনিধি মো: সোহেল রানা, তারাকান্দা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক ময়মনসিংহ প্রতিদিনের তারাকান্দা উপজেলা প্রতিনিধি মো: শামীম হোসাইন, দৈনিক আজকালের খবর পত্রিকার তারাকান্দা উপজেলা প্রতিনিধি মো: মিলন মিয়া, দৈনিক ব্রহ্মপুত্র এক্সপ্রেস এর তারাকান্দা উপজেলা প্রতিনিধি মো: খালেদ হাসান স্বপন প্রমুখ।