জাতীয় নির্বাচনে পুলিশের নিরপেক্ষতা শৃঙ্খলা ও পেশাদারিত্ব খুবই গুরুত্বপূর্ন: নেত্রকোনা এসপি

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা

সারাবাংলা

নেত্রকোনায় জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য তিন দিনব্যাপী

2025-12-03T16:14:04+00:00
2025-12-03T16:14:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জাতীয় নির্বাচনে পুলিশের নিরপেক্ষতা শৃঙ্খলা ও পেশাদারিত্ব খুবই গুরুত্বপূর্ন: নেত্রকোনা এসপি
স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৪:১৪ পিএম   (ভিজিট : ৮৫)
X

নেত্রকোনায় জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার নেত্রকোনা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে ১৫তম ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন করেন নবাগত পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, জাতীয় নির্বাচনে পুলিশের নিরপেক্ষতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব সর্বাধিক গুরুত্বপূর্ণ। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য দায়িত্ববোধ, দক্ষতা ও আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার ওপর তিনি জোর দেন। তিনি আরও বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যরা নির্বাচনী আইন, আচরণবিধি, ভোটকেন্দ্রের নিরাপত্তা, জনসম্পৃক্ততা, সংকট মোকাবিলা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারে আরও সুস্পষ্ট ধারণা লাভ করবেন।

পুলিশ সুপার তরিকুল ইসলাম পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, জনগণের আস্থা অর্জনের মূল শক্তি হলো পুলিশের নৈতিকতা ও পেশাগত আচরণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) কানাই লাল সরকার। প্রশিক্ষণে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy