নকলায় এমটি ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেডের দাবিতে কর্মবিরতি

নকলা (শেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

মেডিকেল টেকনোলজিস্ট (এমটি) ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারাদেশের ন্যায় শেরপুরের নকলায় ৪ ঘণ্টার কর্মবিরতি পালন করা

2025-12-03T16:34:26+00:00
2025-12-03T16:34:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কমপ্লিট শাট-ডাউন
নকলায় এমটি ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেডের দাবিতে কর্মবিরতি
নকলা (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৪:৩৪ পিএম   (ভিজিট : ৩৬)
X

মেডিকেল টেকনোলজিস্ট (এমটি) ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারাদেশের ন্যায় শেরপুরের নকলায় ৪ ঘণ্টার কর্মবিরতি পালন করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা হতে ১২টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই কর্মসূচি পালন করেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের সদস্যরা।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মোঃ আবু কাউছার ছিদ্দিকী, শাউন মিয়া, মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি) মোঃ জুলফিকার আলী, ফার্মাসিস্ট মোঃ মোশারফ হোসেন ও নাঈম মিয়া প্রমুখ। এ সময় স্বাস্থ্যসেবা প্রদান বাধাগ্রস্ত না করে প্রতীকী কর্মবিরতির মাধ্যমে তারা নিজেদের ন্যায্য দাবি তুলে ধরেন।

নেতৃবৃন্দ বলেন, বহুদিন ধরে দাবি জানানো হলেও ১০ম গ্রেড বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি নেই। আজ ৪ঘন্টার কর্মবিরতি পালন করেছি। তবে দ্রুত এ দাবি পূরণ না হলে কমপ্লিট শাট-ডাউন কর্মসূচি ঘোষণা করা হবে বলে সতর্ক করেন তারা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy