খুলনায় আদালত চত্বরে দুই হত্যার ৪ দিন পর মামলা

খুলনা ব্যুরো

সারাবাংলা

খুলনা আদালত চত্বরে প্রকাশ্যে দুইজনকে হত্যার চার দিন পর অবশেষে সদর থানায় মামলা দায়ের হয়েছে। নিহতদের পরিবার মামলা

2025-12-03T16:41:52+00:00
2025-12-03T16:41:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনায় আদালত চত্বরে দুই হত্যার ৪ দিন পর মামলা
খুলনা ব্যুরো
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৪:৪১ পিএম   (ভিজিট : ১৪২)
X

খুলনা আদালত চত্বরে প্রকাশ্যে দুইজনকে হত্যার চার দিন পর অবশেষে সদর থানায় মামলা দায়ের হয়েছে। নিহতদের পরিবার মামলা করতে রাজি না হওয়ায় পুলিশ বাদী হয়ে বুধবার সকালে মামলাটি করে।

গত রবিবার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা মহানগর দায়রা জজ আদালতের সামনে ১০-১২ জন সন্ত্রাসী রাজন ও হাসিবকে গুলি ও কুপিয়ে হত্যা করে। অস্ত্র মামলায় হাজিরা দিয়ে আদালত ভবন থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের ওপর হামলা চালানো হয়। নিহতদের পরিবার জানায়, হামলাকারীরা কুখ্যাত ‘বি কোম্পানি’ গ্রুপের সদস্য হওয়ায় ভয়ের কারণে তারা মামলা করতে সাহস পাননি।

এ ঘটনায় রিপন নামে একজনকে আটক করার প্রতিবাদে বুধবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। নিহত হাসিবের ভাই সুমন হাওলাদার সংবাদ সম্মেলনে বলেন, “আমরা আল্লাহর কাছে বিচার দিয়েছি। আতঙ্কে মামলা করতে পারছি না। রিপনকে গ্রেফতার করে পুলিশ হয়রানি করছে।”

কেএমপির সহকারী কমিশনার (মিডিয়া) তাম রোকোনুজ্জামান বলেন, “পরিবারকে মামলার জন্য বারবার অনুরোধ করা হলেও তারা রাজি হয়নি। তাই পুলিশ বাদী হয়ে মামলা করেছে।”

সদর থানার ওসি মো. শরিফুল ইসলাম জানান, এসআই আমিনুল ইসলাম বাদী হয়ে হত্যাকাণ্ডের মামলা দায়ের করেছেন। রিপন নামে একজনকে আটক করা হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। 

তিনি বলেন, “নিহতদের পরিবার কেউ মামলা করছে না, আবার একজন আটক হলে তাকে নির্দোষ বলা হচ্ছে। পুলিশ সিসিটিভি ফুটেজসহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বিশ্লেষণ করছে। খুব শিগগিরই তদন্তের ফল জানা যাবে।”





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy