বন বিভাগের হাতে হস্তান্তর হলো উদ্ধার হওয়া ৯ ফুট লম্বা অজগর

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীর কামাতআংগারিয়া ও ভাসানীপাড়া গ্রাম থেকে প্রায় ৯ ফুট লম্বা বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার

2025-12-03T17:04:44+00:00
2025-12-03T17:04:44+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বন বিভাগের হাতে হস্তান্তর হলো উদ্ধার হওয়া ৯ ফুট লম্বা অজগর
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৫:০৪ পিএম   (ভিজিট : ৪১)
X

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীর কামাতআংগারিয়া ও ভাসানীপাড়া গ্রাম থেকে প্রায় ৯ ফুট লম্বা বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) দুপুরে ভূরুঙ্গামারী সার্কেল এএসপি মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পুলিশ সদস্যরা বলদিয়া বাজারের স্থানীয় সাপুড়ে মোজাহারের সহযোগিতায় সাপটি উদ্ধার করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল থেকে জমিতে কাজ করছিলেন স্থানীয় কৃষকরা। হঠাৎ করে তাদের চোখে পড়ে বিশাল দেহের অজগর সাপটি। মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সার্কেল এএসপি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। উৎসুক জনতা যেন সাপটির কোনো ক্ষতি করতে না পারে, সে জন্য ঘটনাস্থল ঘিরে সুরক্ষাবেষ্টনী তৈরি করে পুলিশ।

পরে নিরাপদভাবে সাপটি উদ্ধার করে কুড়িগ্রাম বন বিভাগের কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে কুড়িগ্রাম বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. সাদিকুর রহমান বলেন, অজগর সাপটি স্থানীয় এক সাপুড়ে ধরেছিলেন। আমরা এটি গ্রহণ করে রংপুর বিভাগীয় বন দপ্তরে পাঠিয়েছি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy