সততা সাহস আর আপনাদের দোয়া ছাড়া আমার কিছু নেই : হাসনাত আব্দুল্লাহ

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

আমি গরিব ঘরের সন্তান, সততা সাহস আর আপনাদের দোয়া ও সমর্থন ছাড়া কিছু নেই বলে মন্তব্য করেন জাতীয়

2025-12-03T17:20:42+00:00
2025-12-03T17:20:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সততা সাহস আর আপনাদের দোয়া ছাড়া আমার কিছু নেই : হাসনাত আব্দুল্লাহ
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৫:২০ পিএম   (ভিজিট : ২৮)
X

আমি গরিব ঘরের সন্তান, সততা সাহস আর আপনাদের দোয়া ও সমর্থন ছাড়া কিছু নেই বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির (দক্ষিনাঞ্চল) মুখ্য সংগঠন হাসনাত আবদুল্লুহ। 

বুধবার (৩ ডিসেম্বর) কুমিল্লা- ৪ দেবিদ্বার আসনের মোহনপুর ইউনিয়নের তালতলা গ্রামে নির্বাচনী পদযাত্রা কালে তিনি এসব কথা বলেন। 

জনসংযোগ কালে উপস্থিত স্থানীয় মানুষদের উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমি এনসিপি থেকে এসেছি আমার নাম হাসনাত আব্দুল্লাহ আর আমার প্রতিক শাপলা কলি। আমি বড় ঘরের সন্তান না আমি আপনাদের মতো খেটে খাওয়া মানুষের সন্তান। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি বিশ্বাস করি আপনাদের দোয়ায় আমি এগিয়ে যাবো।

হাসনাত বলেন, আমি ভোট চাইতে আসি নাই, ভোট চাওয়ার সামর্থ আমার নাই, ভোট চাইতে অনেক কিছু লাগে সাথে গুন্ডা পান্ডা। যে দোয়া চাইতে পারে তাকে মানুষ ভালবেসে এমনিতে ভোট দেয়। আন্দোলনের সময় দেবিদ্বারের যে সকল মা-বোনেরা নামাজের বিছানায় বসে দোয়া করছিলেন সে সকল মা-বোন আমাকে ভোট, দোয়া ও সমর্থন করে পাশে দাড়ালে আর কিছু লাগবে না। 

নির্বাচনী পদযাত্রায় হাসনাত আব্দুল্লাহর সাথে অংগ্রহন করেন দেবিদ্বার উপজেলা এনপিপির সদস্য মোসলে উদ্দিন, আমির হোসেন, কুমিল্লা জেলা জাতীয় যুব শক্তি সদস্য নাসির উদ্দীন, দেবিদ্বার উপজেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য রাফসান, হৃদয়, মেহেদী হাসান, সবুজ প্রমূখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy