ভোলা-ব‌রিশাল সেতুর দাবিতে ভোলায় অবস্থান কর্মসূচি

ভোলা প্রতিনিধি

সারাবাংলা

ভোলা-ব‌রিশাল সেতুসহ ৫ দফা দাবিতে চলমান আন্দোলন চা‌লি‌য়ে যা‌চ্ছেন ভোলার ছাত্র-জনতা। এরই অংশ হি‌সে‌বে অন‌্য জেলা থে‌কে আসা

2025-12-03T17:26:24+00:00
2025-12-03T17:26:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভোলা-ব‌রিশাল সেতুর দাবিতে ভোলায় অবস্থান কর্মসূচি
ভোলা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৫:২৬ পিএম   (ভিজিট : ৫২)
X

ভোলা-ব‌রিশাল সেতুসহ ৫ দফা দাবিতে চলমান আন্দোলন চা‌লি‌য়ে যা‌চ্ছেন ভোলার ছাত্র-জনতা। এরই অংশ হি‌সে‌বে অন‌্য জেলা থে‌কে আসা যানবাহন ভোলার ক‌ডি‌ডোর দি‌য়ে যাওয়া বন্ধ ক‌রে দিয়ে‌ছে তারা।

আজ বুধবার  (৩রা ডিসেম্বর) দুপু‌রের দি‌কে ভোলার পরানগঞ্জের বিশ্ব‌রোড চত্ত্বরে এ কর্মসূ‌চি পালন ক‌রেন ভোলার ছাত্র-জনতা। 

এসময় আন্দোলনকারী মো: রা‌হিম, মো: শরীফ হাওলাদার ও মো: আকিল জানান, র্দীঘ দিন ধ‌রে তারা ভোলা-ব‌রিশাল সেতুসহ ৫ দফা দাবী‌তে আন্দোলন ও সংগ্রাম চা‌লি‌য়ে যা‌চ্ছেন। এর ধারাবা‌হিকতায় গত ২০ দিন ধ‌রে  টানা আন্দোলন ক‌রে যা‌চ্ছেন তারা। চরফ‌্যাশন থে‌কে ঢাকায় পা‌য়ে হেঁ‌টে ও তেতু‌লিয়া, কালা বদর ও পদ্মা নদী সাঁতার দি‌য়ে ঢাকার শাহবা‌গে সমা‌বেশও ক‌রে‌ছেন। কিন্তু সরকা‌র থে‌কে এখন পর্যন্ত কোন আশ্বাস না পাওয়ায় তারা একের পর এক কর্মসূ‌চি চা‌লি‌য়ে যা‌চ্ছেন। আজ দুপুর থে‌কে তারা পরানগঞ্জ চত্ত্ব‌রে অবস্থন নি‌য়ে‌ছেন। 

এসময় অন‌্য জেলা থে‌কে আসা যানবাহন ভোলার ক‌রিডোর ব‌্যবহার করে আবার চট্টগ্রামসহ অন‌্য জেলার যাওয়া যানবাহন আটক ক‌রে‌ছে। এপর্যন্ত ৫টি ট্রাক আটক ক‌রে‌ছেন তারা। ত‌বে ভোলা থে‌কে পণ‌্য নি‌য়ে যাওয়া ও অন‌্য জেলা থে‌কে পণ্য নি‌য়ে ভোলায় আসা যানবাহন চলাচল কর‌তে দেওয়া হ‌চ্ছে। 

এছাড়াও আগামীকাল ভোলা জেলা প্রশাসক কার্যালয়সহ  সাত উপ‌জেলা নির্বাহী কর্মকর্তার অ‌ফি‌সের সাম‌নে অবস্থান কর্মসূ‌চি পালন কর‌বেন ব‌লে জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy