প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৫:৪৭ পিএম আপডেট: ০৩.১২.২০২৫ ৫:৫৫ পিএম (ভিজিট : ৮৩)

X
পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) চার দিনের সফরে রংপুর ও নীলফামারীতে আসছেন।
পররাষ্ট্র উপদেষ্টার দপ্তরের পরিচালক মোঃ আরাফাত রহমান স্বাক্ষরিত এক পত্রে উপদেস্টার সফরসূচীর তথ্য অনুযায়ী, উপদেষ্টা ৫ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০:০০ টায় রংপুরের গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনা পরিদর্শন করবেন।
তিনি ৬ ডিসেম্বর (শনিবার) সকাল ১০:০০ টায় রংপুর জেলা-প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা-প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মত-বিনিময় করবেন।
এরপর তিনি বিকাল ৫:৩৫ মিনিটে রংপুর ক্যাডেট কলেজ পরিদর্শন করবেন। উপদেষ্টা ৭ই ডিসেম্বর (রবিবার) সকাল ১১:০০ টায় নীলফামারীর কিশোগঞ্জ উপজেলার মাগুরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মত-বিনিময় করবেন।
ওইদিন উপদেষ্টা বিকাল ৫:৪০ মিনিটে ঢাকার উদ্দেশে সৈয়দপুর বিমানবন্দর ত্যাগ করবেন।