৪ দিন পর নীলফামারী-রংপুর রুটে বাস চলাচল শুরু

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

রংপুর বাস-মিনিবাস মালিক সমিতির অধীনে ৪ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে নীলফামারী-রংপুর রুটে বাস চলাচল

2025-12-03T17:55:30+00:00
2025-12-03T17:55:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৪ দিন পর নীলফামারী-রংপুর রুটে বাস চলাচল শুরু
জনমনে স্বস্তি
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৫:৫৫ পিএম   (ভিজিট : ১৫৮)
X

রংপুর বাস-মিনিবাস মালিক সমিতির অধীনে ৪ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে নীলফামারী-রংপুর রুটে বাস চলাচল পুনরায় শুরু হয়েছে। বাস চলাচল শুরু হওয়ায় জনমনে স্বস্তি ফিরেছে।

নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন। শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া শ্রমিক ইউনিয়ন উপ-কমিটির দপ্তর সম্পাদক সফিকুল ইসলামের সঙ্গে লেনদেন সংক্রান্ত বিরোধে রংপুর বাস-মিনিবাস মালিক সমিতির কয়েকজন নেতা-কর্মী তাকে মারধর করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দকে বিষয়টি জানালে রংপুর জেলার আওতাধীন সব বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষ ও যাত্রীদের মধ্যে চলাচলে ব্যাপক অসুবিধা দেখা দেয়। কয়েকদিনের মধ্যে শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতির মধ্যে সমঝোতা হওয়ায় মঙ্গলবার সন্ধ্যা থেকে রংপুর, সৈয়দপুর, নীলফামারী ও জলঢাকা রুটে বাস পুনরায় চলতে শুরু করে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy