প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৬:১১ পিএম (ভিজিট : ৪১)

X
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে পাবনায় অর্ধদিবস কর্মবিরতি কর্মসূচি পালন করেছে।
বুধবার সকাল পাবনা জেনারেল হাসপাতালের সামনে সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত চার ঘণ্টার এই কর্মবিরতি পালন করে তারা।
কর্মসূচী চলাকালে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও ১০ম গ্রেড বাস্তবায়ন করা হয়নি। ফলে তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। অবিলম্বে এই দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
কর্মসূচিতে জেলার সরকারি ও বিভিন্ন বেসরকারি হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।