নাচোলে নবাগত ইউএনওর সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম রব্বানী সরদার এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্থানীয় জামায়াতে

2025-12-03T19:08:54+00:00
2025-12-03T19:08:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাচোলে নবাগত ইউএনওর সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৭:০৮ পিএম   (ভিজিট : ২৫২)
X

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম রব্বানী সরদার এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। এসময় তারা ফুলের তোড়া দিয়ে নবাগত ইউএনওকে শুভেচ্ছা জানান এবং নাচোল উপজেলার সার্বিক উন্নয়নে সবধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।

​বুধবার সকাল সাড়ে ১০টায় ইউএনওর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন দলের নাচোল উপজেলা আমির প্রভাষক ইয়াকুব আলী, পৌর আমির মনিরুল ইসলাম, পৌর নায়েবে আমীর ডাঃ রফিকুল ইসলাম, নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক ও নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, ইউপি সদস্য গোলাম মুর্শেদ।

​সাক্ষাৎকালে জামায়াত নেতৃবৃন্দ নবাগত ইউএনও মো. গোলাম রব্বানী সরদারকে নাচোলে স্বাগত জানান। তাঁরা তাঁর সফল কর্মজীবন কামনা করেন এবং উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

​উপজেলা আমির প্রভাষক ইয়াকুব আলী এবং পৌর আমির মনিরুল ইসলাম ইউএনওকে আশ্বস্ত করে বলেন, নাচোলকে সামনের দিকে এগিয়ে নিতে, জনগণের কল্যাণে ও যে কোনো উন্নয়নমূলক কাজে আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

​নবাগত ইউএনও মো. গোলাম রব্বানী সরদার জামায়াত নেতৃবৃন্দের শুভেচ্ছা ও সহযোগিতার আশ্বাসকে স্বাগত জানান। তিনি নাচোলকে একটি উন্নত উপজেলা হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন। 

উল্লেখ্য, মো. গোলাম রব্বানী সরদার গত ০১ ডিসেম্বর ২০২৫ তারিখে নাচোলের উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy