প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৭:১২ পিএম (ভিজিট : ৮৫)

X
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি ককশিট তৈরির কারখানা ও গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময়ে গোডাউনে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে আগুনে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে মালিক পক্ষের দাবি।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে বন্দর উপজেলার লক্ষণখোলা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় খান বলেন, মোর্শেদ খন্দকারের মালিকানাধীন আয়েশা ইপিএস ইন্সোলেশন লিমিটেড নামের ককশিট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা নেই। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার মূল কারণ বিস্তারিত বলা যাবে।