খালেদা জিয়ার সুস্থতা কামনায় পুঠিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

সারাবাংলা

রাজশাহীর পুঠিয়ায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ

2025-12-03T19:41:50+00:00
2025-12-03T19:41:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খালেদা জিয়ার সুস্থতা কামনায় পুঠিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৭:৪১ পিএম   (ভিজিট : ১৫২)
X

রাজশাহীর পুঠিয়ায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় পুঠিয়ার বানেশ্বর ইউনিয়নের শিবপুরহাট হাফিজিয়া মাদ্রাসায় উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন কবির এবং সঞ্চালনায় ছিলেন পৌর ছাত্রদলের আহ্বায়ক সানোয়ার হোসেন জনি।

প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য সচিব আল-আমীন এবং প্রধান বক্তা ছিলেন জিয়া পরিষদের রাজশাহী জেলার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নূর মহাম্মদ সালাহউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসান জুয়েল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামিল হোসেন ও সাজিব হোসেন, বানেশ্বর ইউনিয়ন ছাত্রদল সভাপতি সিজান আব্দুল্লাহ, ভাল্লুকগাছি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাজিবুল ইসলাম রাসা, ভাল্লুকগাছি ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক নাজিরুল, কাঠাখালি আদর্শ কলেজ সভাপতি তামিম সরদার, ধোপাপাড় ডিগ্রি কলেজ সভাপতি রাসেল।

এছাড়াও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সবশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy