প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৭:৫৮ পিএম (ভিজিট : ১৭০)

X
চাঁপাইনবাবগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ মহানন্দা ব্যাটালিয়ান (৫৯ বিজিবি)’র ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার গোবরাতলায় ব্যাটালিয়নের সদর দপ্তরে এই আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা, ব্যাটালিয়ন সমাবেশ ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অংশ নেন— জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ, বিজিবির ৫৩ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, উপ-অধিনায়ক আব্দুল্লাহ আল আসিফ,পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বিপিএম, সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, চাঁপাইনবাগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, দৈনিক গৌড় বাংলার সম্পাদক ও প্রকাশক এবং রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেনসহ জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সেনাবাহিনী, পুলিশ, র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সীমান্তের নির্ভীক কৃষক বাবুল আলী চলতি বছরের জানুয়ারি মাসে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে উত্তেজনার সময় মাটির বাঙ্কারে অবস্থান নেয়া বিজিবির পেছনে কাস্তে হাতে নির্ভয়ে দাঁড়িয়ে থাকা স্থানীয় কৃষক বাবুল আলীকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানের পরে প্রীতিভোজে অংশগ্রহণ করেন আমন্ত্রিত অতিথিরা। ২০১৫ সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের মাধ্যমে এই ব্যাটালিয়নের যাত্রা শুরু হয়।