আত্রাইয়ে খামারে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

​নওগাঁর আত্রাই উপজেলার সিংসাড়া গ্রামে অবস্থিত ডাঃ মেহেদী হাসান তমাল তুষার সমন্বিত মৎস্য খামার ও হ্যাচারিতে বিষ প্রয়োগ

2025-12-03T20:03:25+00:00
2025-12-03T20:03:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আত্রাইয়ে খামারে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৮:০৩ পিএম   (ভিজিট : ১০৫)
X

​নওগাঁর আত্রাই উপজেলার সিংসাড়া গ্রামে অবস্থিত ডাঃ মেহেদী হাসান তমাল তুষার সমন্বিত মৎস্য খামার ও হ্যাচারিতে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। 

বুধবার (৩ ডিসেম্বর) সকালে সংঘটিত এই ন্যাক্কারজনক ঘটনায় খামার মালিকের ২০ লক্ষাধিক টাকার বেশি আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

​আত্রাইয়ের আহসানগঞ্জ ইউনিয়নের সিংসাড়া গ্রামে অবস্থিত খামারটির স্বত্বাধিকারী ডাঃ মেহেদী হাসান তমাল এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জানান, সকালে তিনি খবর পেয়ে দ্রুত খামারে ছুটে আসেন। এসে দেখেন তার ৭ নম্বর পুকুরের অসংখ্য দামি ও বড় প্রজনন মাছ মরে ভেসে উঠেছে। তিনি ধারণা করছেন, কোনো দুর্বৃত্ত দল পূর্বপরিকল্পিতভাবে তার খামারে বিষ প্রয়োগ করেছে।

​এ প্রসঙ্গে ডাঃ তমাল বলেন,​ এটি অত্যন্ত দুঃখজনক। আমাকে আর্থিকভাবে পঙ্গু করার এবং আমার দীর্ঘদিনের প্রচেষ্টাকে নষ্ট করার উদ্দেশ্যেই এই কাজটি করা হয়েছে। মরে যাওয়া মাছগুলো ছিল অত্যন্ত মূল্যবান প্রজনন মাছ। এতে আমার প্রায় বিশ লক্ষ টাকারও বেশি ক্ষতি হয়েছে। আমি এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy