বানিয়াচংয়ে সুদের চাপ সইতে না পেরে যুবকের আত্মহত্যা

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

হবিগঞ্জের বানিয়াচংয়ে সুদের টাকার অসহনীয় চাপ ও আর্থিক সংকটে দিশেহারা হয়ে মো. মোজাম্মিল মিয়া (৩২) নামে এক যুবক

2025-12-03T21:08:52+00:00
2025-12-03T21:08:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বানিয়াচংয়ে সুদের চাপ সইতে না পেরে যুবকের আত্মহত্যা
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৯:০৮ পিএম   (ভিজিট : ১১১)
X

হবিগঞ্জের বানিয়াচংয়ে সুদের টাকার অসহনীয় চাপ ও আর্থিক সংকটে দিশেহারা হয়ে মো. মোজাম্মিল মিয়া (৩২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

বুধবার (৩ ডিসেম্বর) বিকাল ৩ টায় উপজেলার ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের প্রথমরেখ গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। মৃত মোজাম্মিল ওই গ্রামের মো. সদর আলীর ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক মাস ধরে মোজাম্মিল মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং প্রায়ই দুশ্চিন্তাগ্রস্ত দেখা যেত। মোজাম্মিল মিয়া প্রথমে ওয়ার্কশপের ব্যবসা করতেন। পরে ব্যবসা ছেড়ে সুদের টাকার লেনদেনের সঙ্গে যুক্ত হন। এ সময় তিনি অনলাইন জুয়ার দিকেও ঝুঁকে পড়েন। এতে বিভিন্ন মহাজনের কাছ থেকে সুদে টাকা নিয়ে তিনি ক্রমেই আর্থিক সংকটে পড়তে থাকেন। মাত্রাতিরিক্ত সুদের চাপ, দিন দিন বেড়ে চলা দেনা এবং পাওনাদারদের মানসিক চাপে তিনি গভীরভাবে হতাশ হয়ে পড়েন।

বুধবার বিকালে ঘরের ভেতর টিনের চালের বর্গার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেলেও ততক্ষণে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়ছিলেন।

খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই নিশ্চিত হওয়া গেছে।

এ ঘটনায় লাশ ময়না তদন্তের প্রক্রিয়াকালে পরিবার ও এলাকাবাসীর অনুরোধে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy