বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে অচেতন করে সংঘবদ্ধ ধর্ষণ, অতঃপর...

সাভার (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

আশুলিয়ায় পিকনিকের কথা বলে ডেকে নিয়ে শিক্ষার্থীকে গণধর্ষণ ও ভিডিও ধারণের পর জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে বেসরকারি গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। আজ বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান। এর আগে গতকাল রাতে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী।

2025-12-03T21:37:23+00:00
2025-12-03T21:37:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে অচেতন করে সংঘবদ্ধ ধর্ষণ, অতঃপর...
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৯:৩৭ পিএম   (ভিজিট : ১১৭৯)
X

আশুলিয়ায় পিকনিকের কথা বলে ডেকে নিয়ে শিক্ষার্থীকে গণধর্ষণ ও ভিডিও ধারণের পর জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে বেসরকারি গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। 

আজ বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান। এর আগে গতকাল রাতে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী। 

গ্রেপ্তারকৃতরা হলেন- গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী দেলোয়ার ভূইয়া, তাজুল ইসলাম তাজ, শ্রাবণ সাহা ও একই বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অন্তু দেওয়ান। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল সকাল ১১টার দিকে পিকনিকে নিয়ে যাওয়ার কথা বলে ভুক্তভোগীকে আশুলিয়ার ফুলেরটেক এলাকায় নিয়ে যায়। পথিমধ্যে কোমল পানীয়ের সাথে চেতনানাশক ঔষধ খাওয়ালে কিছুক্ষণ পর অচেতন হয়ে যান ভুক্তভোগী শিক্ষার্থী। 

বিকেল ৫টার দিকে জ্ঞান ফিরলে আসামিদের ফুলেরটেকের মেসে নিজেকে দেখেন ভুক্তভোগী এবং বুঝতে পারেন তার সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা হয়েছে। পরে ডাকচিৎকার শুরু করলে আসামিরা ধর্ষণের সময় ধারণকৃত নগ্ন ভিডিও ও অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ভাইরাল করে দেওয়াসহ এসিড দিয়ে মুখ ঝলসে দেওয়ার হুমকি দেয়। 

সংঘবদ্ধ ধর্ষণের পর জিম্মি করে ভুক্তভোগী ছাত্রীর কাছ থেকে একাধিক ধাপে মোট ৯৬ হাজার টাকা হাতিয়ে নেয় আসামিরা।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, এটা গত এপ্রিল মাসের ঘটনা হলেও জানাজানি হয়েছে গতকাল রাতে মামলা দায়েরের পর। চার জনের নাম উল্লেখ করে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী। এরপর ১৭ ঘন্টা অভিযান চালিয়ে অভিযুক্তদের প্রত্যেককে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল (বৃহস্পতিবার) তাদের আদালতে প্রেরণ করা হবে।




  বিষয়:   গণ বিশ্ববিদ্যালয়  সংঘবদ্ধ ধর্ষণ  ধর্ষণ  অন্তু দেওয়ান  নগ্ন ভিডিও 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy