খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

(উত্তরা) ঢাকা

সারাবাংলা

রাজধানীর দক্ষিণখানের আর্মি সোসাইটি মৌশাইর ওলামা দল ও তাতীদলের যৌথ উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও

2025-12-04T12:42:00+00:00
2025-12-04T12:42:00+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
(উত্তরা) ঢাকা
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ১২:৪২ পিএম   (ভিজিট : ৩৮)
X

রাজধানীর দক্ষিণখানের আর্মি সোসাইটি মৌশাইর ওলামা দল ও তাতীদলের যৌথ উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও শারীরিক সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।৩ ডিসেম্বর, বুধবার সন্ধ্যা ৭ টায় দোয়া মাহফিল শেষে খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণখান থানা বিএনপির সাবেক সভাপতি মো: ইসমাইল হোসেন, এবং সভাপতিত্ব করেন উত্তরখান থানা ওলামা দলের সভাপতি আব্দুল হান্নান। উত্তরা পূর্ব থানা বিএনপি নেতা আব্দুল কাদের স্বপন। এসময় বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে উপস্থিতরা খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতার জন্য প্রার্থনা করেন। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন এবং গণমানুষের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা প্রকাশ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy