সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ ফেরত

অনলাইন ডেস্ক

সারাবাংলা

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত সবুজ ইসলামের মরদেহ বাংলাদেশে ফেরত এসেছে।বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত

2025-12-05T12:15:10+00:00
2025-12-05T12:15:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ ফেরত
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ১২:১৫ পিএম   (ভিজিট : ৬১)
X

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত সবুজ ইসলামের মরদেহ বাংলাদেশে ফেরত এসেছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ১০টার দিকে নাজিরগোমানী সীমান্ত পিলার ৮৬৮/৩ এস এলাকা দিয়ে ভারতীয় পুলিশ মরদেহটি বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিজিবি ক্যাম্পের সদস্যরা, পাটগ্রাম থানা পুলিশ এবং নিহতের স্বজনরা।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে শমসেরনগর সীমান্তের মেন পিলার ৮৬৪/৫-থ্রি–এস এলাকা দিয়ে সবুজ ইসলামসহ কয়েকজন যুবক গরু পারাপারের উদ্দেশে ভারতে প্রবেশ করেন। তখন ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের টহলদল তাদের লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই সবুজ নিহত হন।

ঘটনার পর বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এবং রাতেই মরদেহ বাংলাদেশে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বৈঠকের মাধ্যমে মরদেহ ভারতীয় পুলিশের উপস্থিতিতে হস্তান্তর করা হয় এবং আইনি প্রক্রিয়ার পর নিহতের বড় ভাইয়ের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

নিহত সবুজ ইসলাম পাটগ্রাম উপজেলার পঁচাভান্ডার গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। বিজিবি তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) বিষয়টি নিশ্চিত করেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy