ঘাটাইলে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ৭০ হাজার টাকা জরিমানা

ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে এক ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার

2025-12-05T12:29:25+00:00
2025-12-05T12:29:25+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঘাটাইলে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ৭০ হাজার টাকা জরিমানা
ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ১২:২৯ পিএম   (ভিজিট : ৪১)
X

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে এক ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পিপলস পোল্ট্রি ফার্ম সংলগ্ন সিদ্দিকখালী রোডে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান।

এ সময় তিনি জানান, গোপন সংবাদ এর ভিত্তিতে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে মো: সাত্তার মিয়া নামের এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুসারে ৭০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। 

জাহিদুর রহমান জানান, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করে ফসলি জমি এবং রাস্তাঘাট ধ্বংসের অপরাধ প্রতিরোধের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে। দন্ড প্রদানের পাশাপাশি অভিযানে জব্দকৃত মাটি স্থানীয় জনকল্যাণে ব্যবহারের জন্য সলিং বাজার জামে মসজিদ কমিটির কাছে হস্তান্তরের নির্দেশনা প্রদান করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy