প্রকাশ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ৬:২৯ পিএম (ভিজিট : ৮৪)

X
লক্ষীপুরের রামগঞ্জ স্মার্ট একাডেমির ৮ মেধাবী হাফেজ উচ্চ শিক্ষা গ্রহন করতে তুরস্কে যাচ্ছে। শুক্রবার দুপুরে তুরস্কে যাওয়ার জন্য নির্বাচিতদের স্মার্ট একাডেমির মাঠে সংবর্ধনা প্রদান করা হয়।
দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান স্মার্ট গ্রুপের এমডি ও স্মার্ট একাডেমির চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলামের সার্বিক সহযোগিতা সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, শিক্ষানুরাগী, সমাজসেবক, অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের জহিরুল ইসলাম বলেন, এ বছর উচ্চ শিক্ষা গ্রহন করতে সারাদেশ থেকে ১৪ জন হাফেজ তুরস্কে যাবে। তার মধ্যে ৮ জনেই হচ্ছে স্মার্ট একাডেমির ছাত্র।