প্রকাশ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ৬:৩১ পিএম (ভিজিট : ৬৪)

X
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনায় নাটোরে জিয়া পরিষদের উদ্যোগে দোয়া ও মোনাজাত করা হয়েছে।
শুক্রবার বাদ আছর শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল হাসেম।
নাটোর জেলা জিয়া পরিষদের সভাপতি আহমুদুল হক চৌধুরি স্বপন এর সভাপতিত্বে দোয়া ও মোনাজাতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ।
উপস্থিত ছিলেন-নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শফিকুল ইসলাম চঞ্চল, জিয়া পরিষদ কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান নয়ন, জিয়া পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ আল আসাদ বিন আবু সাঈদ, সহ-সভাপতি আমজাদ হোসেন, রফিকুল ইসলাম, জিয়া পরিষদ সোনালী ব্যাংক পি এল সির সভাপতি নুর উদ্দিন জাহাঙ্গীর সেলিমসহ সকল উপজেলা জিয়া পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সংগঠনের নেতৃবৃন্দ।