চুয়াডাঙ্গায় জুলাই শহিদ শাহরিয়ারের কবর জিয়ারত করলেন শিল্প উপদেষ্টা

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

জাতীয়

উপদেষ্টা আদিলুর রহমান খান আজ (৫ ডিসেম্বর) চুয়াডাঙ্গা জেলায় সদর উপজেলার শংকর চন্দ্র গ্রামে জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানে শহিদ

2025-12-05T18:37:13+00:00
2025-12-05T18:37:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চুয়াডাঙ্গায় জুলাই শহিদ শাহরিয়ারের কবর জিয়ারত করলেন শিল্প উপদেষ্টা
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৭ পিএম   (ভিজিট : ৭৯)
X

উপদেষ্টা আদিলুর রহমান খান আজ (৫ ডিসেম্বর) চুয়াডাঙ্গা জেলায় সদর উপজেলার শংকর চন্দ্র গ্রামে জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানে শহিদ শাহরিয়ার শুভ'র কবর জিয়ারত করেন।

শিল্প উপদেষ্টা শহিদ শাহরিয়ার শুভ'র পিতা আবু সাইদ, জেলা প্রশাসক  মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার  মোহাম্মদ মনিরুল ইসলাম, উপদেষ্টার একান্ত সচিব  আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীনসহ শহিদের পরিবারের সদস্যদের সাথে নিয়ে শহিদ শাহরিয়ার শুভ'র প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এ সময় শহীদ শাহরিয়ার শুভ’র পিতা আবু সাইদের সঙ্গে কথা বলেন এবং তাঁর পরিবারের খোঁজখবর নেন। তিনি শহীদ পরিবারের জন্য সরকার থেকে প্রদত্ত সহায়তা দ্রুত প্রদানের লক্ষ্যে জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

শহীদ শাহরিয়ার শুভ ১৯ জুলাই ঢাকার মিরপুরে গুলিবিদ্ধ হন এবং ২৩ জুলাই নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাৎ বরণ করেন।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy