প্রকাশ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ৭:০৬ পিএম (ভিজিট : ৭৭)

X
চট্টগ্রামের চন্দনাইশে বিএনপির চেয়ারপার্রসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর ) জুমার নামাজের পর উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের রৌশন হাট শাহী জামে মসজিদে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরীর আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল মাবুদ, এডভোকেট রফিক উদ্দিন আহমেদ, চন্দনাইশ পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইউনুস বাবুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী মিন্টু, দোহাজারী পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট সাদ্দাম হোসেন নিরব, সাবেক পৌরসভা যুবদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, চটগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক আল মোহাম্মদ হিরু, লোকমান গনি বাবুল, মোহাম্ম্দ হারুন সওদাগর, ফরিদুল আলম, আবদুল হাকিম, আবদুল হামিদ, আবু তৈয়ব, মোহাম্মদ বদিউল আলম, আবদুল গফ্ফার, নবী হোসেন প্রমূখ।
নেতৃবৃন্দরা বলেন, সমাজ ও দেশের প্রতি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, এটি দলমত নির্বিশেষে সবাই এখন একবাক্যে স্বীকার করছে। স্বৈরাচারী শেখ হাসিনার অত্যাচার, জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে লড়াই করে জেল জুলুম ও নির্যাতনের শিকার হয়ে তিনি আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তিনি এদেশের মানুষের ভালবাসায় এবং দোয়ার বরকতে বহুবার মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন। নেত্রীকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাওয়ার কথা রয়েছে।
তারা বলেন, আমরা আশা করছি আল্লাহর রহমতে এবারও নেত্রী সুস্থ হয়ে লন্ডন থেকে আমাদের মাঝে ফিরে আসবেন।
দোয়া মাহফিলে নেত্রীর সুস্থতার পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও দেশবাসীর মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।