রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মো: হারুন অর রশিদ

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি

সারাবাংলা

অনেক জল্পনা কল্পনা শেষে ঘোষণা করা হলো রাজবাড়ী-২ (পাংশা–বালিয়াকান্দি–কালুখালী) আসনে বিএনপি মনোনিত ধানের শীষের মনোনয়ন প্রার্থীর নাম।ধানের শীষের

2025-12-05T19:35:24+00:00
2025-12-05T19:35:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মো: হারুন অর রশিদ
কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ৭:৩৫ পিএম   (ভিজিট : ১৫৯)
X

অনেক জল্পনা কল্পনা শেষে  ঘোষণা করা হলো রাজবাড়ী-২ (পাংশা–বালিয়াকান্দি–কালুখালী) আসনে বিএনপি মনোনিত ধানের শীষের মনোনয়ন প্রার্থীর নাম।

ধানের শীষের মনোনয়ন পেয়েছেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন-অর রশীদ।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে ৩৬টি আসনের মনোনয়ন ঘোষণা দেন।

মনোনয়ন প্রাপ্তির পর প্রতিক্রিয়ায় মোঃ হারুন-অর রশীদ বলেন, মহান আল্লাহর অশেষ রহমতে আমি রাজবাড়ী ২ আসনের মনোনয়ন পেয়েছি। নির্বাচনে মনোনয়ন প্রতিযোগিতা শেষ হয়েছে। এখন ধানের শীষের বিজয়ের লক্ষ্যে একসাথে কাজ করতে হবে। আমরা সকল  দ্বিধা-দ্বন্দ ভুলে ঐক্যবদ্ধভাবে মাঠে নামব।

তিনি নেতাকর্মীদের প্রতি কড়া নির্দেশনা দিয়ে আরও বলেন, কোনো রং ছিটানো, আনন্দ মিছিল কিংবা উচ্ছৃঙ্খল আচরণ করা যাবে না। কাউকে কষ্ট দেয়া এমন কাজ করা যাবে না। সবাই নফল নামাজ পড়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করবেন।  মনোনয়ন প্রাপ্তিতে মোঃ হারুন অর রশীদ তার গর্ভধারীনী মায়ের কবর জিয়ারত করেন।

রাজবাড়ী-২ আসনের প্রার্থী মোঃ হারুন-অর রশীদ ১৯৭০ সালের ১ জুলাই পাংশা উপজেলার মাছপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মরহুম মতিয়ার রহমান এর পুত্র। ইতিপূর্বে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি, রাজবাড়ী জেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ২ বার রাজবাড়ী জেলা বিএনপির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy