৬১ হাজার টন গম নিয়ে চট্টগ্রামে যুক্তরাষ্ট্রের জাহাজ

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৬০ হাজার ৯৫০ মেট্রিকটন গম নিয়ে MV LOWLANDS PATRASCHE জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম।

2025-12-05T19:47:40+00:00
2025-12-05T20:03:22+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
৬১ হাজার টন গম নিয়ে চট্টগ্রামে যুক্তরাষ্ট্রের জাহাজ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ৭:৪৭ পিএম  আপডেট: ০৫.১২.২০২৫ ৮:০৩ পিএম  (ভিজিট : ১৩১)
X

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৬০ হাজার ৯৫০ মেট্রিকটন গম নিয়ে MV LOWLANDS PATRASCHE জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম।  

তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে নগদ ক্রয় চুক্তি নম্বর G to G-01 এর অধীনে গম আমদানি কার্যক্রম শুরু হয়েছে। এই চুক্তির আওতায় ৪ লাখ ৪০ হাজার মেট্রিকটন গম আমদানি করা হবে, যার প্রথম চালানে  ৫৬ হাজার ৯৫৯ মেট্রিকটন গম গত ২৫ অক্টোবর, দ্বিতীয় চালানে ৬০ হাজার ৮০২ মেট্রিকটন গম ৩ নভেম্বর এবং তৃতীয় চালানে ৬০ হাজার ৮৭৫ মেট্রিকটন গম ১৫ নভেম্বর দেশে পৌঁছেছে। এটি আমদানি করা গমের চতুর্থ  চালান। 

চুক্তি অনুযায়ী ৪ লাখ ৪০ হাজার মেট্রিকটন গমের মধ্যে আমেরিকা থেকে চারটি চালানে ২ লাখ ৩৯ হাজার ৫৮৬ মেট্রিকটন গম দেশে পৌঁছেছে।

জাহাজ থেকে গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু  হয়েছে। গমের নমুনা পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




  বিষয়:   যুক্তরাষ্ট্রের জাহাজ  মার্কিন জাহাজ  চট্টগ্রাম বন্দর  জাহাজ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy