খালেদা জিয়া রোগমুক্তি কামনায় দুর্গাপুরে দোয়া মাহফিল

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

সারাবাংলা

আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দুর্গাপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল ৪টার

2025-12-05T20:06:42+00:00
2025-12-05T20:06:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খালেদা জিয়া রোগমুক্তি কামনায় দুর্গাপুরে দোয়া মাহফিল
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ৮:০৬ পিএম   (ভিজিট : ১৩৪)
X

আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দুর্গাপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল ৪টার সময় রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৫ নং ঝালুকা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজন আমগাছী শাহারবানু উচ্চ বিদ্যালয় মাঠে  এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

ঝালুকা ইউনিয়ন বিএনপির সভাপতি এন্তাজ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য ও সাবেক দুই বারের সফল দুর্গাপুর পৌরসভার মেয়র সাইদুর মন্টু, দুর্গাপুর উপজেলা বিএনপির আহবায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব জোবায়েদ হোসেন, পুঠিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রাকিবসহ দুর্গাপুর ও পুঠিয়া উপজেলা বিএনপির সকল সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy