মুক্ত দিবস উপলক্ষে আখাউড়ায় প্রদীপ প্রজ্বলন

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

৬ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মুক্ত দিবস। ১৯৭১ সালে এই দিনে পাকিস্তান হানাদার বাহিনীর কবল থেকে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য

2025-12-05T20:28:40+00:00
2025-12-05T20:28:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মুক্ত দিবস উপলক্ষে আখাউড়ায় প্রদীপ প্রজ্বলন
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ৮:২৮ পিএম   (ভিজিট : ২৩৭)
X

৬ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মুক্ত দিবস। ১৯৭১ সালে এই দিনে পাকিস্তান হানাদার বাহিনীর কবল থেকে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে আখাউড়া মুক্ত হয়।

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় পৌর শহরের সড়ক বাজার পৌর মুক্তমঞ্চে প্রদীপ প্রজ্বলন করা হয়েছে।

প্রদীপ প্রজ্জলনের সময় এক মিনিট বিদ্যুৎ বন্ধ রাখা হয়। তাছাড়া এদিকে দিনটিকে স্মরণ করে রাখতে উপজেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নানা কর্মসূচি গ্রহণ করেন। কর্মসূচির মধ্যে আগামীকাল শনিবার সকালে স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পন সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে আনন্দ র‍্যালী ও শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আখাউড়া পোষ্ট অফিসের সামনে পতাকা উত্তোলন করা হবে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়ার সভাপতিত্বে, এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সৈয়দ জামশেদ শাহ্,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. বাহার মালদার,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন,সদস্য খন্দকার মোঃ বিল্লাল হোসেন,আখাউড়া প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন লিটন, আখাউড়া থানার ওসি (তদন্ত) তানভির আহামেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সিনিয়র সহ-সভাপতি দীপংকর ঘোষ নয়ন, সাধারণ সম্পাদক এসএম জিয়াউল হক খাদেম সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,বীর মুক্তিযোদ্ধারা অসীম সাহসে পাকিস্তান হানাদার বাহিনীকে পরজিত করে স্বাধীনতার পতাকা উত্তোলন করেন পৌর শহরের সড়ক বাজার পোস্ট অফিসের সামনে। আখাউড়া মুক্ত হওয়ার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা মুক্ত হতে শুরু করে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy