লাকসাম প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬ ১০ মাঘ ১৪৩২
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬
লাকসাম প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ৮:৩০ PM (Visit: 401)

লাকসাম প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল, র‌্যালি ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল ৩টায় লাকসাম প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা। 

তিনি বলেন, “গণমাধ্যম সমাজের দর্পণ। লাকসামের সাংবাদিকরা দীর্ঘ ৪০ বছর ধরে এলাকার সত্য তুলে ধরে সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। আগামী দিনেও পেশাগত দায়িত্বশীলতা ও নৈতিকতার সাথে কাজ করে যাবেন-এমনটাই প্রত্যাশা।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস। 

তিনি বলেন- “লাকসাম প্রেসক্লাব প্রতিষ্ঠার পর চার দশক পার হলেও সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ। আমরা ঐক্যবদ্ধ থেকে পেশাদারিত্ব ধরে রাখতে চাই।” 

প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুজিবুর রহমান দুলাল তার বক্তব্যে বলেন, “লাকসাম প্রেসক্লাবের যাত্রা ছিল সংগ্রামের। আজকের এই শক্ত অবস্থান গড়ে উঠেছে প্রবীণ সাংবাদিকদের শ্রম ও নতুনদের উৎসাহে।” 

প্রেসক্লাবের উপদেষ্টা, বিশিষ্ট কলামিস্ট এম এস দোহা বলেন, “বর্তমানে যে সব খবর মূলধারার মিডিয়া তুলে ধরতে পারছে না, তা সোশ্যাল মিডিয়া তুলে ধরছে। নতুন মিডিয়া গণমাধ্যমকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে-এ বাস্তবতা মেনে নিয়ে সাংবাদিকদের আরও দক্ষ হতে হবে।” 

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ বলেন, আমরা সিনিয়রদের পরামর্শ নিয়ে সংগঠন এগিয়ে নিবো এবং প্রেসক্লাবকে একটি মানবিক সংগঠন হিসেবে গড়ে তুলব। 

প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিজানুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হিরা, লাকসাম প্রেসক্লাবের দপ্তর সম্পাদক চন্দন সাহা, অর্থ সম্পাদক হামিদুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জি.এম.এস রুবেল, ক্রীড়া সম্পাদক আমজাদ হোসেন প্রমুখ। 

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক খলিলুর রহমান, জামাল উদ্দিন স্বপন, মনির হোসেন, নাজমুল ইসলাম, নাঙ্গলকোট প্রেসক্লাবের সদস্য সোহরাব হোসেন, আজিম উল্যাহ হানিফ। এছাড়া লাকসাম সাংস্কৃতিক জোটের নেতা অধ্যাপক মোজাম্মেল হোসেন পেয়ার, রাকিব হোসেন উপস্থিত ছিলেন। 

মিলাদ মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, এরপর প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অতিথি ও সাংবাদিকদের অংশগ্রহণে কেক কাটার মধ্য দিয়ে ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সম্পন্ন হয়। এরপর লাকসাম প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানাকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। 








  সর্বশেষ সংবাদ  


  সর্বাধিক পঠিত  


এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy