খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া মাহফিল

খুলনা ব্যুরো

সারাবাংলা

বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমাবাদ নগরীর

2025-12-05T21:41:33+00:00
2025-12-05T21:41:33+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া মাহফিল
খুলনা ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ৯:৪১ পিএম   (ভিজিট : ৭৫)
X

বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমাবাদ নগরীর নিউমার্কেট বায়তুল নূর জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করে খুলনা মহানগর বিএনপি।

দোয়া পূর্ব এক সংক্ষিপ্ত বক্তৃতা করেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মনি, সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক জাকির ইকবাল বাপ্পি,আরো উপস্থিত ছিলেন, নজরুল ইসলাম, মোহাম্মদ কাজী নজরুল ইসলাম, মোস্তফা কামাল, শওকাত আলী বিশ্বাস লাবু, আবু আরা, ইয়াছিন শেখ, আবু বক্কার মীর, শেখ ফারুক হোসেন, ইশতিয়াকউদ্দিন লাভলু, সাঈদ হাসান লাভলু, ইয়াজুল ইসলাম অ্যাপোলো, গাজী আনিস, বেল্লাল হোসেন, মীর সুমন, মোহাম্মদ রনি, আ ম সুলতান মাহমুদ প্রমুখ।

অনুষ্ঠানে মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতা–কর্মী অংশ নেন। দোয়া মাহফিল শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy