বাথরুমে পড়েছিল নারী প্রভাষকের রক্তাক্ত লাশ

বগুড়া প্রতিনিধি

সারাবাংলা

বাসা থেকে ফাবিয়া তাসনিম সিধি (২৯) নামের ৪১তম বিসিএস শিক্ষা ক্যাডারের এক কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। তার মাথার পেছনে আঘাতে চিহ্ন পেয়েছে পুলিশ। বগুড়া শহরের চক ফরিদ এলাকায় ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। ফাবিয়া বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত আছেন। বছর দেড়েক আগে তিনি কলেজটিতে যোগদান করেন। তিনি ময়মনসিংহ জেলার বাসিন্দা।

2025-12-05T21:43:52+00:00
2025-12-05T21:43:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাথরুমে পড়েছিল নারী প্রভাষকের রক্তাক্ত লাশ
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ৯:৪৩ পিএম   (ভিজিট : ৩৮৭৭)
X

বাসা থেকে ফাবিয়া তাসনিম সিধি (২৯) নামের ৪১তম বিসিএস শিক্ষা ক্যাডারের এক কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। তার মাথার পেছনে আঘাতে চিহ্ন পেয়েছে পুলিশ। বগুড়া শহরের চক ফরিদ এলাকায় ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

ফাবিয়া বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত আছেন। বছর দেড়েক আগে তিনি কলেজটিতে যোগদান করেন। তিনি ময়মনসিংহ জেলার বাসিন্দা।

পুলিশ জানায়, মৃত নারীর নাক দিয়ে রক্ত ঝরছিল এবং মাথার পেছনে আঘাতের চিহ্ন ছাড়াও জিবে দাঁত দিয়ে কামড় দেওয়া ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজার রহমান জানান, ফাবিয়া অবিবাহিত। তিনি বগুড়া শহরের চক ফরিদ এলাকায় ডা. রাশেদুল হাসানের বাড়ির তিনতলায় ভাড়া বাসায় তার মায়ের সঙ্গে থাকতেন। কয়েক দিন আগে তার মা গ্রামের বাড়ি ময়মনসিংহে যান। ঘটনার দিন দুপুরের পর থেকে মেয়েকে ফোনে না পাওয়ায় তার মা রাত ১০টার দিকে বগুড়া আসেন। অনেক ডাকাডাকি করে দরজা না খোলায় পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ সেখানে গিয়ে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে দরজা ভেঙে ঘরে ঢুকে বাসার বাথরুমে ফাবিয়ার লাশ দেখতে পায়।

তিনি আরও বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।




  বিষয়:   নারী প্রভাষক  শিক্ষা ক্যাডার  ফাবিয়া তাসনিম সিধি 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy