৫ ডিসেম্বর (শুক্রবার) এক মোটরবাইক শোভাযাত্রা শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “ইসলাম ক্ষমতায় গেলে জনগণকে আর নিজেদের অধিকারের জন্য এমপির দ্বারে দ্বারে ঘুরতে হবে না।”
তিনি আরও বলেন, “বিগত দিনে যারা ক্ষমতায় ছিল, তারা রক্ষকের ভূমিকা পালন না করে বরং জনগণের অধিকার ভক্ষণ করেছে। আগামী দিনে মানুষ আর সেই অধিকার ভক্ষকদের ক্ষমতায় দেখতে চায় না।”
গণমাধ্যমকর্মীদের শোভাযাত্রার কারণ জানাতে গিয়ে ইসমাঈল সিরাজী বলেন, “ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ-৪ আসনের সম্ভাবনা ও শক্ত অবস্থান জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আজকের এই আয়োজন।”
ফতুল্লা থানা ইসলামী আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মোটরবাইক শোভাযাত্রায় থানা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও ফতুল্লা থানার অন্তর্গত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা-কর্মীরা মোটরবাইক ও পিকআপ নিয়ে অংশগ্রহণ করেন।
শোভাযাত্রাটি শিবু মার্কেট থেকে শুরু হয়ে সাইনবোর্ড, চাষাড়া প্রদক্ষিণ করে ডিআইটি হয়ে কাশীপুরে গিয়ে শেষ হয়।