টঙ্গিবাড়ী ও লৌহজংয়ে হাত পাখার প্রচারণা

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আলহাজ্ব কে এম বিল্লাল হোসাইনের

2025-12-06T11:32:11+00:00
2025-12-06T11:32:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গিবাড়ী ও লৌহজংয়ে হাত পাখার প্রচারণা
টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ১১:৩২ এএম   (ভিজিট : ২৩৫)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আলহাজ্ব কে এম বিল্লাল হোসাইনের সমর্থনে টঙ্গীবাড়ী ও লৌহজংয়ে হাত পাখা প্রতীকের প্রচারণা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে লৌহজংয়ের মাওয়া থেকে শুরু হয়ে র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর টঙ্গিবাড়ীর কামারখাড়া বাগিয়ায় এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা লিফলেট বিতরণ ও হাত পাখায় ভোট প্রার্থনা করেন। র‌্যালিতে ব্যানার-ফেস্টুন ও শ্লোগানে অংশ নেন।

উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা ইসলামি আন্দোলনের সহ-সভাপতি মহিউদ্দিন বেপারী, জেলা সহ-সভাপতি মাওলানা,সোরাব হোসেন ফারুকী, জেলা সাধারণ সম্পাদক, গাজী রফিকুল ইসলাম, লৌহজং উপজেলা আহ্বায়ক হাফেজ মনসুর আহমেদ মুসা, টঙ্গিবাড়ী উপজেলা সভাপতি হাকিম ঢালী, সহ- সভাপতি দেলোয়ার শিকদার, সাধারন সম্পাদক ডাক্তার ওবায়দুল্লাহ সরদার সহ জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নেতৃবৃন্দ।

মুন্সীগঞ্জ-২ আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব কে এম বিল্লাল হোসাইন বক্তব্যে বলেন, দেশে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও সুশাসন ফিরিয়ে আনতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করছে। উন্নয়ন, সুস্থ রাজনীতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় হাত পাখা প্রতীককে বিজয়ী করতে হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy