ডামুড্যায় বিএনপিতে যোগ দিলেন আ.লীগ নেতা খোকন

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি

সারাবাংলা

শরীয়তপুরের ডামুড্যায় অর্ধশতাধিক কর্মী নিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলার সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়নের

2025-12-06T12:01:47+00:00
2025-12-06T12:05:13+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ডামুড্যায় বিএনপিতে যোগ দিলেন আ.লীগ নেতা খোকন
ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ১২:০১ পিএম  আপডেট: ০৬.১২.২০২৫ ১২:০৫ পিএম  (ভিজিট : ৪০)
X

শরীয়তপুরের ডামুড্যায় অর্ধশতাধিক কর্মী নিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলার সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জানে আলম খোকন মাদবর।

শুক্রবার (৫ নভেম্বর) শরীয়তপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর ডামুড্যা উপজেলার শিধলকুড়া ইউনিয়নের তালতলা এলাকায় গণসংযোগের সময় তারা বিএনপিতে যোগ দেন।

জানা যায়, বিকেলে তালতলা এলাকায় খোকন মাদবরের বাসায় অপু পৌঁছালে ফুলেল শুভেচ্ছা জানান তিনি। এ সময় বিএনপিতে যোগদানের ঘোষণা দেন খোকন।

পরে অপুও তাকে মালা পরিয়ে আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানান। এরপর উপস্থিত কর্মীরাও মালা পরিয়ে বিএনপির পক্ষে অবস্থান জানান দেন। এ ঘটনার পর এলাকায় তাৎক্ষণিকভাবে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ে। 

জানে আলম খোকন মাদবর বলেন, আমার রাজনীতির খুব বড় একটা সময় আওয়ামী লীগের বিভিন্ন দায়িত্ব পালন করে কাটিয়েছি।

কিন্তু সাবেক এমপি নাহিম রাজ্জাক আমাকে যেভাবে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত ও অবমূল্যায়ন করেছেন তা কখনো ভুলবার নয়। বিশেষ করে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে আমি নৌকার প্রার্থীর পক্ষ হয়ে কাজ করিনি এর পর থেকেই আমাকে উদ্দেশ্যমূলকভাবে দল থেকে দূরে সরিয়ে দেওয়া হয়।

তিনি আরো বলেন, অপু ভাই আমার বাড়িতে এসেছেন, আমাকে যে সম্মান দিয়েছেন এটা আমি জীবনের শেষ দিন পর্যন্ত মনে রাখব। অর্ধশতাধিক কর্মী নিয়ে আমি তার হাত ধরে বিএনপিতে যোগ দিচ্ছি।

সম্মানের এই মালা আমি কখনো নষ্ট হতে দেব না। এক সময় এই এলাকা ছিল নৌকার ঘাঁটি; এখন এটিকে ধানের শীষের দুর্গে পরিণত করাই আমার রাজনৈতিক লক্ষ্য।

অপরদিকে, অপু ও খোকন মাদবর এবং তার সঙ্গে আসা নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, সব দল-মত-নির্বিশেষে আমরা সবাই একটি পরিবার। হিংসা-বিদ্বেষ ভুলে এ পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি সমৃদ্ধ উন্নত শরীয়তপুর গড়ে তুলব।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy