চুয়াডাঙ্গায় বাড়ছে শীতের তীব্রতা

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা

সারাবাংলা

চুয়াডাঙ্গায় ক্রমেই শীত বাড়ায় বড় প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। বিশেষ করে রিকশাচালক ও নিম্নআয়ের মানুষের কষ্ট আরও

2025-12-06T12:05:57+00:00
2025-12-06T12:11:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চুয়াডাঙ্গায় বাড়ছে শীতের তীব্রতা
স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ১২:০৫ পিএম  আপডেট: ০৬.১২.২০২৫ ১২:১১ পিএম  (ভিজিট : ৫৪)
X

চুয়াডাঙ্গায় ক্রমেই শীত বাড়ায় বড় প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। বিশেষ করে রিকশাচালক ও নিম্নআয়ের মানুষের কষ্ট আরও তীব্র আকার ধারণ করেছে। হিমেল বাতাসে চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা ধীরে ধীরে বাড়ছে।

আজ শনিবার সকাল ৯ টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা নেমেছে ১১ দশমিক ৮ ডিগ্রিতে। বাতাসের আদ্রতা শতকরা ৮১ ভাগ। সকাল ৬ টায় ছিল ১২ ডিগ্রি। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গার তাপমাত্রা  ছিল ১২দশমিক ৬ডিগ্রি সেলসিয়াস।

উত্তর দিক থেকে বয়ে আসা কনকনে হিমেল বাতাসের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। কর্মজীবী মানুষ থেকে শুরু করে খেটে-খাওয়া মানুষেরা সবাই পড়ছেন চরম ভোগান্তিতে। অপরদিকে সকালে সূর্যের দেখা মিললেও হিমেল বাতাসে শীতের তীব্রতা  বাড়ছে। বিশেষ করে সন্ধ্যা ও সকালে শীত অনুভূত অনেক বেশি হচ্ছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, সকাল ৬টায় রেকর্ড করা ১২ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াসই এ মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ, যা শীতের অনুভূতিকে আরও তীব্র করে তুলেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy