নারায়ণগঞ্জ শহরে মার্কেটে আগুন, পুড়লো ৩৫ দোকান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জ শহরের একটি মার্কেটে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট গিয়ে আগুন নেভায়। এ ঘটনায় মার্কেটের

2025-12-06T12:14:34+00:00
2025-12-06T12:14:34+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নারায়ণগঞ্জ শহরে মার্কেটে আগুন, পুড়লো ৩৫ দোকান
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ১২:১৪ পিএম   (ভিজিট : ৭৩)
X

নারায়ণগঞ্জ শহরের একটি মার্কেটে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট গিয়ে আগুন নেভায়। এ ঘটনায় মার্কেটের ৩৫টি দোকান পুড়ে গেছে।

শনিবার (৬ ডিসেম্বর) ভোর ৫টার দিকে শহরের নতুন পালপাড়া এলাকায় অবস্থিত সমীর কর মার্কেটের হোসিয়ারি ও বডি নিটিংয়ের দোকানগুলোতে এ আগুন লাগে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, ‘ভোর ৪টা ৫৫ মিনিটে  আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে ওই মার্কেটের সেমিপাকা ৩৫টি দোকান পুড়ে গেছে।’

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে পরে বলা সম্ভব হবে বলে জানান তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy