কোনাবাড়ীতে কাচ্চি বাড়ি রেস্টুরেন্টে দুর্ধর্ষ চুরি

কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের কোনাবাড়ীতে কাচ্চি বাড়ি নামক রেস্টুরেন্টে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার ভোর সাড়ে ৪ টা থেকে ভোর ৫

2025-12-06T12:45:50+00:00
2025-12-06T12:53:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কোনাবাড়ীতে কাচ্চি বাড়ি রেস্টুরেন্টে দুর্ধর্ষ চুরি
নগদ ৭০ হাজার টাকা ও ল্যাপটপ খোয়া
কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৫ পিএম  আপডেট: ০৬.১২.২০২৫ ১২:৫৩ পিএম  (ভিজিট : ১২৪)
X

গাজীপুরের কোনাবাড়ীতে কাচ্চি বাড়ি নামক রেস্টুরেন্টে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার ভোর সাড়ে ৪ টা থেকে ভোর ৫ টার মধ্যে কোনাবাড়ী গাজীপুর টাঙ্গাইল মহাসড়কের উপর এ চুরির ঘটনা ঘটে। এসময় চোর রেস্টুরেন্ট থেকে নগদ আনুমানিক ৭০ হাজার টাকা ও ১টি ল্যাপটপ নিয়ে যায়। 

কাচ্চি বাড়ির মালিক রিপন মিয়া বলেন, শুক্রবার রাত সারে ১১টার দিকে কর্মচারীরা রেস্টুরেন্ট বন্ধ করে বাসায় যায়। সকাল ৮ টার সময় রেস্টুরেন্ট এর উপরে থাকা গার্মেন্টস শ্রমিকরা গ্লাস ভাঙ্গা দেখতে পেয়ে আমাদের খবর দেয়,পরে আমরা এসে দেখতে পাই সামনের মোটা ফিক্সড গ্লাস লোহার তৈরি মই দিয়ে ভেঙে চোর রেস্টুরেন্ট প্রবেশ করে নগদ প্রায় ৭০ হাজার টাকা ও একটি ল্যাপটপ চুরি করে নিয়ে গেছে।

রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজে দেখা যায়, চোর প্রায় এক ঘণ্টা সময় ভিতরে অবস্থান করে এবং তার মুখে কোন মাক্স ছিল না চোর একাই ছিল। 

চুরি বিষয়ে জানতে চাইলে কোনাবাড়ী থানার তদন্ত কর্মকর্তা আসিফ ইকবাল বলেন, আমরা অভিযোগ পেয়েছি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিব।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy