কালিয়াকৈরে বসতবাড়িতে আগুন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।

সারাবাংলা

বসতবাড়িতে আগুনে কেড়ে নিল আমার বিশ বছরের ঘাম ঝড়ানো জমানো সম্পদ । কান্না জড়িত কন্ঠে এমনই কথা বলছিলেন

2025-12-06T13:11:18+00:00
2025-12-06T13:19:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিয়াকৈরে বসতবাড়িতে আগুন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।
প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ১:১১ পিএম  আপডেট: ০৬.১২.২০২৫ ১:১৯ পিএম  (ভিজিট : ১২৩)
X

বসতবাড়িতে আগুনে কেড়ে নিল আমার বিশ বছরের ঘাম ঝড়ানো জমানো সম্পদ । কান্না জড়িত কন্ঠে এমনই কথা বলছিলেন গাজীপুরের কালিয়াকৈরের পাবুরিয়াচালা এলাকার মোঃ আব্দুস ছাত্তার। শুক্রবার বিকেলে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকানের ঘটনা ঘটে তার নিজ বসত ঘরে। বাড়ির মালিক ছাত্তার জানায় তিনি রাজমিস্ত্রির কাজে করেন ও তার স্ত্রী স্থানীয় একটি কারখানায় কাজ করেন।

আগুন লাগার সময় তারা দুজনেই কাজের জন্য বাড়ির বাইরে ছিল। বাসায় তার দুটি বাচ্চা ছিল তারাও বিকেলে পড়ার জন্য মসজিদে গিয়েছিল। শুক্রবার বিকেলে শুন্য বাড়িতে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটনার সুত্রপাত হয় । পাশ্ববর্তী বাড়ির লোকজন আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে তারা আগুন নিভানোর জন্য এগিয়ে আসলের ততক্ষনে ছাত্তারের বিশ বছরের ঘাম ঝড়ানো জমানো ঘরে রাখা নগদ টাকা ফ্রিজ, কেবিনেট,খাটসহ সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। কাজ থেকে বাড়ি ফিড়ে তারা দেখতে পান কষ্ঠে নির্মিত বাড়িঘরসহ তার সমস্ত কিছু আগুনে শেষ করে দিয়েছে। বিষয়টি স্থানীয়রা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানায়।

আগুন লাগার সংবাদ পেয়ে উপজেলার বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবজাল হোসেন তার পরিষদের মেম্বারসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন এবং ক্ষতি গ্রস্থ্য পরিবারকে সহায়তার আশ্বাস প্রদান করেন।

এঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম ফখরুল হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষনিক ক্ষতিগ্রস্থ্য পরিবারকে শীত নিবারনের জন্য কম্বল, খাবাররের জন্য চাউল প্রদান করেন, এছাড়াও তিনি টিনসহ সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy