১ লাখ ৯৩ হাজার ৮৭৪ প্রবাসী ভোটারের নিবন্ধন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত ১ লাখ ৯৩

2025-12-06T13:22:24+00:00
2025-12-06T13:22:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
১ লাখ ৯৩ হাজার ৮৭৪ প্রবাসী ভোটারের নিবন্ধন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ১:২২ পিএম   (ভিজিট : ৬৬)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত ১ লাখ ৯৩ হাজার ৮৭৪ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। শনিবার (৬ ডিসেম্বর) বেলা ১১টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত হালনাগাদ তথ্যে এ তথ্য জানা যায়।

ইসির তথ্য অনুযায়ী, নিবন্ধিত প্রবাসী ভোটারদের মধ্যে ১ লাখ ৭৪ হাজার ৯০৯ জন পুরুষ এবং ১৮ হাজার ৯৬৫ জন নারী। দেশভিত্তিক হিসাবে সর্বাধিক নিবন্ধন হয়েছে সৌদি আরবে, যেখানে নিবন্ধিত প্রবাসী ভোটারের সংখ্যা ৩৮ হাজার ২৬৯ জন। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে নিবন্ধন করেছেন ১৯ হাজার ২৭১ জন।

নিবন্ধনের সময় সঠিক ঠিকানা দেওয়ার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন। ইসি জানায়, ভোটারদের অবশ্যই অবস্থানরত দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী পূর্ণাঙ্গ ও নির্ভুল ঠিকানা দিতে হবে। প্রয়োজনে কর্মস্থল বা পরিচিতজনের ঠিকানা ব্যবহার করা যেতে পারে। ভুল ঠিকানা দিলে ৬ ডিসেম্বরের মধ্যে অ্যাপের ‘এডিট’ অপশন ব্যবহার করে সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময়সীমা আগামী ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে। বিশ্বের যেকোনো স্থান থেকে এই অ্যাপ ডাউনলোড করে নিবন্ধন করা যাবে।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন। বিদেশ থেকে ভোট দিতে হলে সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার ও সঠিক ঠিকানা প্রদান বাধ্যতামূলক।




  বিষয়:   প্রবাসী  ভোটার  নিবন্ধন 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy