আপাতত বিদেশ থেকে চিনি আমদানি বন্ধ: শিল্প উপদেষ্টা আদিলুর

নাটোর প্রতিনিধি

জাতীয়

অর্ন্তবর্তীকালিন সরকারের শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রাণালয়েরউপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বিদেশ থেকে চিনি আমদানি করা আপাততবন্ধ। দেশের

2025-12-06T13:21:02+00:00
2025-12-06T13:21:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আপাতত বিদেশ থেকে চিনি আমদানি বন্ধ: শিল্প উপদেষ্টা আদিলুর
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ১:২১ পিএম   (ভিজিট : ৭১)
X

অর্ন্তবর্তীকালিন সরকারের শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রাণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বিদেশ থেকে চিনি আমদানি করা আপাতত বন্ধ। দেশের চিনিকলে উৎপাদিত চিনি আগে বিক্রি হবে। শনিবার সকালে নাটোর উত্তরা গণভবনের উন্নয়নমূলক সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শনে এসে এসব কথা বলেন এ উপদেষ্টা। গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, আমাদের কাজ হচ্ছে উত্তরা গণভবনকে তৈরি রাখা। 

সভা কখন হবে তার নির্ধারিত তারিখ নেই। প্রত্যক সরকারের আমলে সাধারণত একটি সভা হয়। এরচেয়ে বেশি হয়। দীর্ঘদিন এ গণভবনটি অবহেলিত ছিল। আমরা সেটাকে সচল করার কাজ করলাম। চিনি নিয়ে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান বলেন, বিদেশ থেকে চিনি আমদানি করা আপাতত বন্ধ। কারণ আমাদের দেশের চিনিকলগুলোতে উৎপাদিত যে চিনি জমা রয়েছে,সে চিনি আগে টিসিবির মাধ্যমে বিক্রি করছি। 

এটা চলমান রয়েছে। চিনিতে লাভখুব দ্রুত আসে না। আমাদের দেশের চিনিকলগুলো ব্রিটিশ আমলের তৈরি। আমাদের সারাদেশের যে চাহিদা তার ছোট অংশ আমরা দেশীয় ভাবে শোধ করতে পারি। আমাদের সক্ষমতা শুধু চিনির ওপর না থেকে চিনি সঙ্গে সঙ্গে অন্য কিছু উৎপাদনের চিন্তা করছে সরকার। তিনি আরও বলেন, ভুর্তকি দিয়ে চালানো সম্ভব নয়। আমরা চেষ্টা করছি, আমাদের সময়ে বা আগামী সরকারের সময় ভাল খবর আসবে। দেশি উদ্যোক্তাদের প্রতি আমাদের আগ্রহ বেশি। তারা যে আমাদের সহযোগী হয়ে আসেন সেজন্য আমরা আলোচনা করছি। এসময় পরিদর্শনের সময় শিল্প মন্ত্রালয়ের উপসচিব আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন,নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুল ওয়াহাবসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy