আখাউড়ায় মুক্ত দিবস পালিত

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় যথাযোগ্য মর্যাদায় আখাউড়া মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও

2025-12-06T13:45:24+00:00
2025-12-06T13:55:33+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় মুক্ত দিবস পালিত
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ১:৪৫ পিএম  আপডেট: ০৬.১২.২০২৫ ১:৫৫ পিএম  (ভিজিট : ২৫৪)
X

ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় যথাযোগ্য মর্যাদায় আখাউড়া মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্যরা স্থানীয় মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানেরা উপজেলা পোস্ট অফিসের সামনে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধার সংসদ সন্তান কমান্ডের পতাকা উত্তোলন করেন।

পরে সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়ার সভাপতিত্বে,এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কফিল উদ্দিন মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সৈয়দ জামশেদ শাহ্,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. বাহার মালদার,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন,সদস্য খন্দকার মোঃ বিল্লাল হোসেন,উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু,সহ-সভাপতি আবুল ফারুক বকুল, সাধারণ সম্পাদক ডাঃ খোরশেদ আলম ভূঁইয়া,বাংলাদেশ জামাতে ইসলামীর আখাউড়া উপজেলা শাখার আমীর মো: ইকবাল হোসেন ভূঁইয়া,সেক্রেটারি মাওলানা মোঃ বোরহান উদ্দিন খান,পৌর জামায়াতে ইসলামীর আমীর মুরশিদুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সিনিয়র সহ-সভাপতি দীপংকর ঘোষ নয়ন, সাধারণ সম্পাদক এসএম জিয়াউল হক খাদেম সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর আখাউড়া হানাদার মুক্ত হয়,পরে একএক করে সারাদেশ হানাদার মুক্ত হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy