যশোর কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক উজ্জলের মৃত্যু

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরের কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক উজ্জল বিশ্বাস (৩৯) যশোর কেন্দ্রীয় কারাগারে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার রাতে যশোর

2025-12-06T13:51:44+00:00
2025-12-06T13:51:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যশোর কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক উজ্জলের মৃত্যু
যশোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ১:৫১ পিএম   (ভিজিট : ৩৭)
X

যশোরের কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক উজ্জল বিশ্বাস (৩৯) যশোর কেন্দ্রীয় কারাগারে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার রাতে যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উজ্জল কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের নাজির বিশ্বাসের ছেলে। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

কারা কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাত নয়টার দিকে যৌথবাহিনীর হাতে আটক উজ্জলকে কারাগারে হস্তান্তর করা হয়। সে সময় তিনি অসুস্থ ছিলেন এবং নথিতে উল্লেখ ছিল তিনি গণপিটুনির শিকার হয়েছেন। কারারক্ষীরা জানান, তাকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ১০টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকেরা জানান,উজ্জলের শরীরের বিভিন্ন স্থানে চাপা আঘাত ছিল এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে, যা তার মৃত্যুর কারণ হতে পারে।

এর আগে বৃহস্পতিবার রাতে যৌথবাহিনী উজ্জলসহ চারজনকে আটক করে। অন্য তিনজন হলেন জাহাঙ্গীর হোসেন পলাশ, আলম ও রাসেল। অভিযানস্থল থেকে একটি বিদেশি পিস্তল,ধারালো অস্ত্র ও মাদক উদ্ধার করা হয় বলে জানায় যৌথবাহিনী। উজ্জলের কাছ থেকে একটি রামদা, তিনটি হাসুয়া ও একটি চাপাতি উদ্ধার হয়েছে বলে দাবি করা হয়।

ঘটনাগুলোর পর পৃথক তিনটি মামলা দায়ের করে শুক্রবার আটক চারজনকে আদালতে সোপর্দ করা হয়। এর কয়েক ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় উজ্জলের মৃত্যু হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy