প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৩:০৩ পিএম (ভিজিট : ১৯৯)

X
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় পাঁচগাও ইউনিয়নের ৭নং ওর্য়াড দশত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৮ টার সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, পাঁচগাও ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক মো কাইয়ুম ফকির, সহ-সভাপতি জহিরুল ইসলাম বেপারী ও সাইফুল ইসলাম, টঙ্গিবাড়ী উপজেলা সেচ্ছাসেবকদল আহবায়ক তানজিল শেখ, পাঁচগাও ইউনিয়ন সেচ্ছাসেবকদল সভাপতি শাহিন ফকির, ৭নং ওর্য়াড বিএনপি সভাপতি জসিমউদ্দীন, সাধারন সম্পাদক বজলু শেখ, বিএনপি নেতা হালিম মোল্লা, যুবদল নেতা সোহেল মুন্সী, উপজেলা সাবেক ছাত্রদল নেতা মজিবুর শেখসহ বিএনপি নেতৃবৃন্দ।