সীতাকুণ্ডে লরি ধাক্কায় ট্রাক চালক নিহত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের সীতাকুণ্ড কুমিরা এলাকায় লরির ধাক্কায় এক ট্রাক চালক নিহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার

2025-12-06T15:17:15+00:00
2025-12-06T15:17:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সীতাকুণ্ডে লরি ধাক্কায় ট্রাক চালক নিহত
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৩:১৭ পিএম   (ভিজিট : ২৭)
X

চট্টগ্রামের সীতাকুণ্ড কুমিরা এলাকায় লরির ধাক্কায় এক ট্রাক চালক নিহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মোঃ আব্দুল মোমিন। শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ দূর্ঘটনাটি ঘটে। 

 হাইওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশ সূত্রে জানা গেছে, এদিন চট্টগ্রাম মূখি একটি পণ্যবাহী ট্রাক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার কুমিরা গ্রামস্থ নিউ রাজাপুর জামে মসজিদ এলাকা অতিক্রমকালে তার সামনে থাকা একইমূখি একটি লরিকে পেছন থেকে সোজরে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুছড়ে যায়। পরে মারাত্বক আহত অবস্থায় ট্রাক চালক ইউনুস সর্দার(৫০) কে স্থানীয়রা উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইউনুস সর্দার পিরোজপুর জেলার চিতলিয়া নাজিরপুর থানাধীন এলাকার শেখ বাড়ি’র বাসিন্দা মৃত আজহার সর্দারের ছেলে। 

এ বিষয়ে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মোঃ আব্দুল মোমিন বলেন, শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে চট্টগ্রাম মূখি একটি পণ্যবাহী ট্রাক ওই এলাকা অতিক্রম করছিল। এসময় তার সামনে থাকা একটি লরিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুছড়ে গিয়ে ট্রাক চালক মারাত্বক আহত হন। পরে তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় লরি আটক রয়েছে । 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy